প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2025 ইং
মেসি পাশে থাকায় ক্লাব ক্যারিয়ারে ট্রফিখরা নিয়ে ভাবনা নেই দি পলের
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অসামান্য সাফল্য পেয়েছেন রদ্রিগো দি পল। কিন্তু এখনো জেতা হয়নি ক্লাব–শিরোপা। মেসির হাত ধরে স্বপ্ন পূরণ করতে চান দি পল।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অসামান্য সাফল্য পেয়েছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা। কিন্তু জাতীয় দলে এত কিছু জিতলেও ক্লাব ক্যারিয়ারের এখনো কিছু জেতা হয়নি রদ্রিগো দি পলের। কোনো ক্লাবের হয়েই ট্রফি জিততে পারেননি।
২০১২ সালে আর্জেন্টাইন ক্লাব রেসিংয়ে ক্লাব ক্যারিয়ার শুরু দি পলের। এরপর ভ্যালেন্সিয়া ও উদিনেস হয়ে যোগ দেন আতলেতিকো মাদ্রিদে। ২০২১ থেকে গত মৌসুম পর্যন্ত আতলেতিকোতেই ছিলেন এই মিডফিল্ডার। কিন্তু এই ১৩ বছরের ক্লাব ক্যারিয়ারে কোনো ট্রফি নেই দি পলের।
এবারের দলবদলে আতলেতিকো ছেড়ে ইন্টার মায়ামিতে এসেছেন এই আর্জেন্টাইন তারকা, যেখানে জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে বেঁধেছেন জুটিও। এরই মধ্যে মায়ামির হয়ে অভিষেক হয়েছে দি পলের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক জাহান